Posts

Showing posts from April, 2021

ফাঁসি হওয়া রাষ্ট্রনায়কের কাহিনী

Image
আজ এমন একজন রাষ্ট্রনায়কের জন্মদিন, যাঁর ফাঁসির ১৪ বছর পরেও তাঁকে ঘিরে নানান গল্প ও মিথ কুয়াশার মতো বিছিয়ে রয়েছে আজও; হ্যাঁ আপনারা হয়ত ঠিকই আন্দাজ করেছেন, আমি ২৪ বছর ইরাকের সাবেক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার সামলানো সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতি-র কথাই বলছি, যাঁকে সারা দুনিয়া চেনে সাদ্দাম হোসেন নামে। আসুন জেনে নেওয়া যাক সেই মানুষটির কথা যিনি ‘পাশ্চাত্য এবং অনেক ইরাকির চোখে নিষ্ঠুর একনায়ক আর ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনকারী, আবার অনেকের কাছে যিনি ছিলেন ‘মসিহা’।       ইন্দিরা গান্ধীর সাথে সাদ্দাম হোসেন ২৮ এপ্রিল ১৯৩৭-সাদ্দামের জন্ম ইরাকের প্রধান শহর বাগদাদ থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত তিরকিত শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আল-আওজা গ্রামে। জন্মের আগেই তাঁর বাবা মারা যান। মা, সুবহা তুলফা আল মুসসালাত পুনরায় বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হ’ন। সৎ বাবার পরিবারে তিনি বড় হতে চাননি, তাই পালিয়ে চাচা কাইরাল্লাহ তুলফা সঙ্গে বাগদাদে বসবাস করতে শুরু করেন। সেখান থেকেই বা'থ পার্টির সঙ্গে তাঁর যোগাযোগ। ১৯৩২ সালে ইরাক ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও তাঁর তেলের খনিগুলির মায়া ব্রিটে...